নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে মিজমিজি তেরা মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় গ্রেপ্তার করা আসামী আল আমিন একই এলাকার আব্দুল আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত রনির পিঠ সহ বিভিন্ন স্থানে ২০ থেকে ২২টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
স্থানীয়রা জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আলামিনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
বাসিন্দারা বলছেন, কয়েক দিন আগে রনির সঙ্গে আলামিনের বিবাদ হয়েছিল। সেই বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে এমন ধারনা ছিলো সকলের। আলামিনকে জিজ্ঞেস করতেই সে হত্যার কথা স্বীকার অক্রলে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, রনি হত্যার ঘটনায় আলামিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।










