ফতুল্লা ধর্মগঞ্জের চতলার মাঠ এলাকায় অবস্থিত সোনার বাংলা সংসদ ক্লাবের নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে তানিম আহমেদ রকি মনোনয়ন পত্র দাখিল করেছেন। সামাজিক ব্যবস্থা সুশৃঙ্খল রাখার জন্য ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত সোনার বাংলা ক্লাবটি দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় পার করেছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮ টায় ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অবস্থিত ক্লাব কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন তিনি। আগামি ১২ ই ডিসেম্বর নির্বাচনকে ঘিরে ভোটার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ তৈরী হয়েছে।

তানিম আহমেদ রকি বলেন, আমি চাই সমাজের নজিরবিহীন একটা পরিবর্তন আসুক। গত ১৭ বছর আমাদের এই ক্লাবে কোনো নির্বাচন হয়নি। আশা করি এই নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমি নির্বাচিত হলে যুব সমাজকে সঠিক নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করবো।

ভোটাররা জানান, তানিম আহমেদ রকি নির্বাচনে যোগ্য প্রার্থী। তিনি নির্বাচিত হলে ক্রীড়ার প্রসার ঘটবে এই এলাকায়। আমরা যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবো।