ফতুল্লা ধর্মগঞ্জের চতলার মাঠ এলাকায় অবস্থিত সোনার বাংলা সংসদ ক্লাবের নির্বাচনে প্রচার সম্পাদক পদে মোঃ শামিম পাক মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সামাজিক ব্যবস্থা সুশৃঙ্খল রাখার জন্য ১৯৬৯ সালে এই সোনার বাংলা ক্লাব প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় পার করেছে সমাজকে সুশৃঙ্খল রাখতে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮ টায় ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অবস্থিত ক্লাব কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন তিনি। আগামি ১২ই ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে ভোটার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরী হয়েছে।

মনোনয়ন দাখিল করা প্রার্থী মোঃ শামিম পাক বলেন, এলাকার সকল ভালো কাজ গুলো প্রচার করার মাধ্যমে সমাজকে আলোকিত করবো। কারণ প্রচারের মাধ্যমে ভালো কাজ গুলো সবার মাঝে ফুটে উঠবে। একই সাথে মানুষ ভালো কাজ করতে অনুপ্রাণিত হবে।

ভোটারদের অনুরোধ করবো, তারা যেন যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন।