ফতুল্লা ধর্মগঞ্জের চতলার মাঠ এলাকায় অবস্থিত সোনার বাংলা সংসদ ক্লাবের নির্বাচনে অর্থ সম্পাদক পদে আরিফুল ইসলাম সজীব মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮ টায় ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অবস্থিত ক্লাব কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন তিনি। এসময় তাঁর শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল করা প্রার্থী আরিফুল ইসলাম সজীব বলেন, আমি আসন্ন নির্বাচনে সোনার বাংলা সংসদের অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি, একটি সমাজকল্যাণমূলক সংগঠনের মূল শক্তি হলো সদস্যদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং স্বচ্ছতা। আমি নির্বাচিত হলে সংগঠনের আয়-ব্যয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সঠিক হিসাব সংরক্ষণ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব।
তিনি আরও বলেন, এর পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখতে চাই। দায়িত্ব ও সেবার মানসিকতা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। সকলের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন প্রত্যাশা করছি। আমি পদ পাওয়ার জন্য নয়, সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও সামাজিক কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনে এসেছি।










