সর্বোচ্চ জায়গা হতে হতে উপজেলা পর্যন্ত প্রতিনিয়ত দায়িত্বশীল ব্যক্তিদের মস্তিষ্ক ধুয়ে জুলাইকে অবজ্ঞা করার ফসল, অসময়ে আওয়ামী লীগ এর এই তান্ডব। অল্প সময়ের মধ্যে জুলাই বাংলাদেশের মানুষের কাছে ২০০০ বছরের পুরনো স্মৃতি হয়ে গেলো।
আওয়ামী লীগ যা যা চেয়েছে, আমরা গাধারা তা তাই করেছি। আওয়ামী লীগের চেয়েছে আমরা বিভক্ত হই। আওয়ামী লীগ চেয়েছে আমরা নির্বাচন নিয়ে কামড়াকামড়ি করি। আওয়ামী লীগ চেয়েছে আমরা জুলাইকে ভুলে যাই। আওয়ামী লীগ যখন জুলাই গণঅভ্যুত্থানকে জঙ্গি হামলা বলে আখ্যায়িত করে, তখন আমরা চুপ থাকি।
আওয়ামী লীগ চেয়েছে আমরা জুলাই যোদ্ধাদের স্মরণ না করি। আওয়ামী লীগ চেয়েছে আমরা ৩৬ জুলাই পালন না করি। আওয়ামী লীগ চেয়েছে এনসিপি জুলাই বিক্রি করে খাবে। আওয়ামী লীগ চেয়েছে বিএনপি জুলাই ক্রেডিট ফোবিয়ায় ভুগবে। আওয়ামী লীগ চেয়েছে জামাত গুপ্ত থেকে মব করবে। আওয়ামী লীগ চেয়েছে বাংলাদেশের গ্রাম গঞ্জের স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা জুলাই ভুলে যাক।
আওয়ামী লীগ যেভাবেই চেয়েছে ২৪ এর পরবর্তী সরকার সহ আমরা সেই কাজ গুলোই করে গেছি। বলতে পারেন ১৪০০ শহীদদের অভিশাপ আমাদের ওপর পড়তে পারে। যতটা ভালোবাসবেন, সন্মান দিবেন, ততোটাই ফেরত পাবেন। এটা প্রকৃতির নিয়ম।
লেখক – সাবেক সহ সভাপতি, ছাত্রদল, নারায়ণগঞ্জ জেলা










