১৯৭১ সালের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী পরগনায় সংঘটিত নৃশংস গণহত্যায় শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।
রোববার সকালে বক্তাবলী গণহত্যা দিবসে শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করে জাতীয় যুবশক্তি।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক মোঃ জাহিদুল হক, নারায়ণগঞ্জ মহানগর যুবশক্তির আহ্বায়ক রাইসুল ইসলাম রিফাত, সদস্যসচিব মাহবুব আর রহমান শান্ত, মুখ্য সংগঠক আদনান তাহসান, এছাড়াও ছিলেন জেলা যুবশক্তির মুখ্য সংগঠক নুরজামাল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্তসহ জেলা ও মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর বাহিনী বক্তাবলী পরগনায় ১৩৯ জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে। একই সঙ্গে ২২টি গ্রামে অগ্নিসংযোগ চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত করে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এই হত্যাযজ্ঞ এক বেদনাবিধুর ও নৃশংস অধ্যায়।










