নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশায় করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নাশকতার চেষ্টাকালে চার যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে পঞ্চবটী বাসস্ট্যান্ড মোড় এলাকায় পথচারীদের সহযোগিতায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার আবু হুদাইয়া (২৪), জোনায়ের (২৩), সিফাত (২৫) ও মো. রিয়াদ (২২)।
পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার এএসআই হামিদ খান কাফি সঙ্গীয় সদস্যদের নিয়ে নিয়মিত দায়িত্ব পালনকালে পঞ্চবটী মোড়ে অটোরিকশায় কয়েকজন যুবককে জয় বাংলা স্লোগান দিতে শুনতে পান। পুলিশ অটোরিকশাটি থামানোর চেষ্টা করলে চার যুবক নেমে পালানোর চেষ্টা করেন। পরে পথচারীদের সহায়তায় তাদের আটক করা হয়।










