ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং এ থাকা একটি মিনিট্রাকে আগুন দিয়ে পালিয়েছে সন্ত্রাসীরা। ঘটনার পরপরেই স্থানীয়রা ট্রাকের আগুন নিভিয়ে ফেলে।
শুক্রবার বেলা সোয়া তিনটায় ফতুল্লার ভুইঘর কাজীপাড়া বাইতুল রাইয়ান জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সোয়া ৩ টায় নারায়ণগঞ্জ থেকে আসা একটি মোটর সাইকেলে থাকা দুই ব্যক্তি রাস্তার পাশে পার্কিং করা মিনিট্রাকে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা জয় বাংলা স্লোগান দিয়ে ভিডিও করতে থাকে। দূর থেকে স্থানীয়রা দেখতে পেয়ে সকলে দৌড়ে আসলে দুই মোটর সাইকেল আরোহী পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










